বি এস এফের সহযোগিতায় দুই ভারতীয় দালাল জি আর পি থানার হাতে

আগরতলা : অবশেষে দুই ভারতীয় দালালকে জালে তুলতে সক্ষম হল আগরতলা সরকারি রেল পুলিস। বি এস এফের সহযোগিতায় দুই দালাল জালে উঠে।মতিনগর গিলা মোরা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান ধৃত দুই ভারতীয় দালাল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু তাদেরকে পাওয়া যায়নি। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ ও সোনামুড়া থানার সহযোগিতা নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল শহিদুল ইসলাম ও ইউনুস মিয়া। তাদের বাড়ি মতিনগর গিলামোরা এলাকায়। ধৃতরা বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে রাজ্যে অনুপ্রবেশে সহযোগিতা করতো। বৃহস্পতিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ।অভিযোগ অবৈধ ভাবে অর্থের বিনিময়ে ধৃতরা বাংলাদেশী নাগরিকদের ভারতে প্রবেশে সাহায্য করে আসছিল।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার