অবৈধভাবে বিক্রির জন্য রাখা শব্দবাজি ও বিলেতি মদ উদ্ধার

আগরতলা : নিষেধ থাকলেও একাংশ দোকানি অবৈধ ভাবে উৎসবের মরশুমে শব্দ বাজি মজুত করে বিক্রি করে। শুধু তাই নয়, বিলেতি মদ অবৈধ ভাবে বিক্রি করে আসছে। বুধবার এসবের বিরুদ্ধে অভিযান চালায় এ ডি নগর থানার পুলিস। অবৈধ ভাবে মজুদ করা বিলেতি মদ ও শব্দবাজি আটক করল এডি নগর থানার পুলিশ। এডিনগর থানার অধীন বিভিন্ন বাজারের একাধিক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিলেতি মদ ও শব্দ বাজি উদ্ধার করা হয়েছে। প্রায় ৬০ বোতলের মতো বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। যে সকল দোকান থেকে বিলেতি মদ ও শব্দ বাজি উদ্ধার হয়েছে, সেই সকল দোকান মালিকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিস আধিকারিক।উদ্ধার হওয়া বিলেতি মদ ও শব্দ বাজির বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। তবে এসব উদ্ধারের সঙ্গে কাউকে গ্রেপ্তারের খবর নেই।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার