চুরি যাওয়া বাইক সহ আটক তিন চোর

আগরতলা : উৎসবের মুহূর্তে রাজধানীতে বাইক চুরির ঘটনায় তিন অভিযুক্তকে জালে তুলল এনসিসি থানার পুলিস। উদ্ধার চুরি যাওয়া মোটর বাইক। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিস। ধৃতরা হলেন রাখেশ পাল, নেপাল দেবনাথ। তৃতীয় জন হলেন সহযোগী। ঘটনাটি ঘটে ১৩ অক্টোবর সন্ধ্যার সময় রাজধানীর উজান অভয়নগর এলাকায়। জানা গেছে নিজ বাড়ির সামনে থেকে এক ব্যক্তির বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা। বাইকের মালিক পরবর্তী সময় এন সি সি থানায় অভিযোগ দায়ের করেন। এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া বাইকটি যোগেন্দ্র নগর রাখেশ পালের বাড়িতে রয়েছে। পুলিশ বাইকটি উদ্ধার করে এবং আটক করে রাখেশ পালকে।ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার করে পুলিস।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!