বর্তমানে শাসক দল দেশকে পরাধীনতার দিকেই ঠেলে দিচ্ছে- আশিস

আগরতলা : বর্তমানে শাসক দল দেশকে পরাধীনতার দিকেই ঠেলে দিচ্ছে। দেশে শান্তি- সম্প্রীতি বিভিন্ন বিঘ্নিত হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য জাতীয় কংগ্রেস আবার পথে নেমেছে। ভারত ছাড়ো দিবসে একথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। সারা দেশের সঙ্গে রাজ্যেও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভারত ছাড়ো দিবস ৯ আগস্ট উদযাপন করে থাকে। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার স্ক্লাএ প্রথমে কংগ্রেস ভবনের সামনে হয় অনুষ্ঠান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন যথাক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মণ, আশিস কুমার সাহা । এর পর স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক গোপাল রায়, কংগ্রেস নেত্রী জারিতা, সমীরণ রঞ্জন বর্মণ, আশিস কুমার সাহা সহ ছাত্র- যুব নারী নেতৃত্ব। কংগ্রেস ভবনের সামনে থেকে তারা যান গান্ধীঘাটে। সেখানে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা- কর্মীরা।

Related posts

আগরতলা পুর নিগমের নির্বাচনে এনডিএ-র মোকাবেলা করতে কংগ্রেসের সাথে জোট বামেদের

মোহনপুর মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় ফটিকছড়ায় আক্রান্ত বাম প্রার্থী সহ কর্মী সমর্থকরা

ইন্ডিয়ান বুকস অফ রেকর্ডে নিজের নাম নথিভুক্ত করে তাক লাগিয়ে দিল রাজ্যের মেয়ে মধুছন্দা দে