ডিলারদের জন্য স্কিম নিয়ে এলো রানী ব্র্যান্ড

আগরতলা : ডিলারদের জন্য স্কিম নিয়ে এলো রানী ব্র্যান্ড। শুক্রবার আগরতলা নেতাজী রোডে বাণিজ্য ভবনে হয় পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে রানী ব্র্যান্ডের প্রস্তুতকারক ও প্যাকেটজাত সংস্থার মিট। প্রায় ৫০ বছর ধরে ত্রিপুরার মাটিতে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে রানী ব্র্যান্ড-র কাচ্ছি ঘানি মাস্টার ওয়েল। একসময় এই সংস্থার তেল একচেটিইয়া ব্যবসা করে এসেছে। এখনও সাধারণ মানুষের ঘরে এই সরিষা তেলের কদর রয়েছে। এবার সংস্থা ইন্ডিপেন্ডেন্স মহোৎসব স্কিম নিয়ে এসেছে ডিলারদের জন্য। শুক্রবার বাণিজ্য ভবনে এক অনুষ্ঠান।সেখানে উপস্থিত ছিলেন সংস্থার উত্তর- পূর্বাঞ্চলের সেলস ম্যানেজার বি এস বারওয়াল, ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি, সম্পাদক সহ অন্যরা। সেলস ম্যানেজার জানান, বিভিন্ন ধাপে রয়েছে এই অফার ব্যবসায়ীদের জন্য।

Related posts

ইন্ডিয়ান অয়েলের চেয়ারম্যানের মতে, জ্বালানির মূল্যবৃদ্ধির কঠিন পরিস্থিতি থেকে ভারত কিছুটা স্বস্তি পেলেও তেল বিপণন সংস্থাগুলোর (OMC) আর্থিক সংকট এখনও কাটেনি

শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিল ভারতের ‘এআই কিড’ (AI Kid)

রাজস্থানের যোধপুরে একটি তদন্তে ২২ ক্যারেট হলমার্কযুক্ত সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে উদ্বেগের সৃষ্টি করেছে; যা পরীক্ষা ও সনদ প্রদানের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে।