মণিপুর ইস্যুতে রাজধানীতে মোমবাতি নিয়ে মিছিল যুব কংগ্রেসের

আগরতলা : অশান্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। বহু মানুষের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত। হাজার হাজার মানুষ বাড়ি ঘর ছাড়া। নির্যাতনের শিকার হচ্ছে মহিলারা। এই অবস্থায় অশান্ত মণিপুরে রাষ্ট্রপতি শাসনের দাবি জানাল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সোমবার রাজধানীতে মৌন মিছিল থেকে এই দাবি জানানো হয়। মণিপুরের বিভিন্ন এলাকা জ্বলছে। খুন-অপহরণ, নারীদের উপর ঘটছে ক্রমাগত নির্যাতনের ঘটনা। অভিযোগ মণিপুরে এসব ঘটনা ঘটে চললেও নীরব ভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর ইস্যুতে সোমবার সন্ধ্যায় রাজধানীতে মোম বাতি হাতে নিয়ে মিছিল করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। এদিন কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।সংগঠনের তরফে দাবি জানানো হয় মণিপুরে রাষ্ট্রপতি শাসনের।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাস ভবনে দীপাবলির আনন্দে মাতোয়ারা আরক্ষা কর্মী সহ সস্ত্রীক মুখ্যমন্ত্রী

দীপাবলি উৎসব উপলক্ষ্যে বাজি বাজারে বাজির চাহিদা ভালোই

আখাঊড়া চেক পোস্টে বিএসএফ জওয়ানদের সাথে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন প্রতিমা ভৌমিক