গ্রাহকদের ঠকানোর অভিযোগ রাজধানীর তিন জুয়েলারির বিরুদ্ধে

আগরতলা : গ্রাহকদের ঠকানোর অভিযোগ উঠল রাজধানীর ৩ স্বনামধন্য জুয়েলারির বিরুদ্ধে। বৃহস্পতিবার লিগ্যাল মেট্রলজী ডিপার্টমেন্টের আধিকারিকরা রাজধানী বিভিন্ন জুয়েলারিতে পর্যবেক্ষণে যান । সেই পর্যবেক্ষণে ধরা পড়ে গ্রাহকদের ঠকানোর বিষয়টি। লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্টের এক আধিকারিক জানান তাদের এটি নিয়মমাফিক পর্যবেক্ষণ ।তবে এদিন তারা শ্যামসুন্দর কোং জুয়েলার্স, এমপিপি জুয়েলার্স ও স্বর্ণকমল জুয়েলার্সে বিভিন্ন ওজন ও পরিমাপ যন্ত্রে কিছুটা গরমিল পান। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি নিয়ে তাদেরকে শুধরানোর সুযোগ দেন ।তবে তাদের থেকে জরিমানা আদায় করা হবে এবং এগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারবে জুয়েলারি গুলি। প্রশ্ন হচ্ছে এভাবে প্রতিনিয়ত কেন জুয়েলারি গুলিতে নজরদারি চালানো হয় না সংশ্লিষ্ট দপ্তর থেকে ।তাহলে হয়তো আরো আগেই তা ধরা পড়তো।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি