আগাম কর্মসূচির ঘোষণা দিয়েও পিছু হাঁটল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ

আগরতলা : তিপ্রা মথা দলের প্রধান রাজ্যে না থাকায় পূর্ব নির্ধারিত কর্মসূচী স্থগিত রাখল দলের যুব সংগঠন। আগাম কর্মসূচির ঘোষণা দিয়েও পিছু হাঁটল তিপ্রা মথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ। মঙ্গলবার রাজঅন্দরে সাংবাদিক সম্মেলন করে ওয়াইটিএফ-র নেতৃত্ব জানান ৫ ডিসেম্বর সার্কিট হাউস থেকে সুবিশাল রেলি করে মহাকরণে ডেপুটেশন প্রদান করার ঘোষণা দিয়েছিল ওয়াইটিএফ। কিন্তু প্রদ্যোৎ কিশোর দেববর্মণ রাজ্যে না থাকায় সেই কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময় এই কর্মসূচির দিন তারিখ ঘোষণা দেওয়া হবে। সংগঠনের নেতৃত্ব আরও জানান তিপ্রা মথার মহিলা সংগঠন বুধবার রাজধানীর সার্কিট হাউসে গনঅবস্থানে বসবে। পুরনো রাজভবনকে পাঁচ তারা হোটেল করার জন্য সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচী।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার