আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট

আগরতলা : আগামী বছরের ১ জানুয়ারি থেকে আমতলী দ্বাদশ স্কুল মাঠে শুরু হতে যাচ্ছে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। মেগা এই আসর চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।প্রতিবছর বিজেপি সূর্যমনিনগর মণ্ডলের তরফে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি।১ জানুয়ারি থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে টুর্নামেন্ট। সোমবার আমতলী স্কুল মাঠে সাংবাদিক সম্মেলনে একথা জানান এলাকার বিধায়ক তথা বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল। এবছর পঞ্চম বর্ষে পা দেবে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আমতলী স্কুল মাঠে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে এবারও অংশগ্রহন করবে প্রায় ৬৪ টি দল। বিধায়ক জানান এন্ট্রি ফি ৪ হাজার টাকা।এন্ট্রি ফির শেষ তারিখ ২৮ ডিসেম্বর। পুরষ্কার হিসেবে থাকবে গাড়ি,বাইক,ট্রফি ও প্রাইজমানি । বিগত বছরের মতো এবারো ব্যাপক সাড়া পড়বে কমল কাপ ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে এমনই আশা আয়োজকদের। প্রতি বছর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ক্রিকেট টিম এতে অংশ নেয়।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি