তিনদিনের জন্য বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন

আগরতলা : তিনদিনের জন্য বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ১০ জানুয়ারি শুরু হবে অধিবেশন। বুধবার বিধানসভার কনফারেন্স হলে হয় বিএসি-র বৈঠক। ১০ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে হয় বিএসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক বীরজিৎ সিনহা সহ বিএসি কমিটির সকল সদস্য সদস্যা ও আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩ দিনের জন্য অধিবেশন বসবে। ১০ জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হবে। ১০, ১৩ ও ১৫ জানুয়ারি বিধানসভার অধিবেশন বসবে। মার্চ মাসে বাজেট অধিবেশন বসবে। শীতকালীন অধিবেশনে দুই- তিনটি বিল আসতে পারে।

Related posts

অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে টি.আর.বি.টি-র চেয়ারম্যানের নিকট ডেপুটেশন প্রদান করল এস.টি.জি.টি পরীক্ষায় উত্তির্নরা

৯ দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা ক্ষুদ্র পণ্যবাহী যান চালক সংঘের মহাকরণ অভিযান

৭৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে শিবনগর মর্ডান ক্লাব ও আমরা তরুণ দলের বৃক্ষ রোপণ কর্মসূচি