তিনদিনের জন্য বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন

আগরতলা : তিনদিনের জন্য বসছে বিধানসভার শীতকালীন অধিবেশন। ১০ জানুয়ারি শুরু হবে অধিবেশন। বুধবার বিধানসভার কনফারেন্স হলে হয় বিএসি-র বৈঠক। ১০ জানুয়ারি থেকে শুরু হবে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশন। বিধানসভার শীতকালীন অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে হয় বিএসি কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, মন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক বীরজিৎ সিনহা সহ বিএসি কমিটির সকল সদস্য সদস্যা ও আধিকারিকরা। বৈঠক শেষে মন্ত্রী রতন লাল নাথ জানান বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ৩ দিনের জন্য অধিবেশন বসবে। ১০ জানুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্যদিয়ে অধিবেশন শুরু হবে। ১০, ১৩ ও ১৫ জানুয়ারি বিধানসভার অধিবেশন বসবে। মার্চ মাসে বাজেট অধিবেশন বসবে। শীতকালীন অধিবেশনে দুই- তিনটি বিল আসতে পারে।

Related posts

স্কুল থেকে বাড়ি ফেরার পথে শ্যামলী বাজারে বাইকের ধাক্কায় গুরুতর আহত হল এক সাত বছরের শিশু

ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়মিত নিয়োগের দাবিতে উচ্চশিক্ষা দপ্তরে স্মারকলিপি অল ত্রিপুরা এম.টেক/পিএইচ.ডি ইঞ্জিনিয়ারিং ফোরামের

বিশালগড়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে কংগ্রেস কর্মী সমর্থকদের বাধা দান ও পিস্তল উচিয়ে হুমকির অভিযোগ