এসি থেকে মেট্রো বাজারে আগুন, অল্পেতে রক্ষা

আগরতলা : রাজধানীতে এক শপিংমল বড় ধরণের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল। প্রাথমিক ধারণা শীতাতপ নিয়ন্ত্রিত মেশিন থেকে আগুনের সূত্রপাত। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানীর মেট্রো বাজার। শনিবার সকালে মেট্রো বাজারের কর্মীরা মেট্রো বাজারে এসে সাঁটার খোলার পর দেখতে পায় ধুয়ায় সবকিছু অন্ধকার হয়ে গেছে। তখন তারা বুঝতে পারে আগুন লেগেছে। সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় দমকলের দুইটি ইঞ্জিন। শেষ পর্যন্ত দমকল বাহিনীর কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর এক কর্মী জানান মেট্রো বাজারের এসি মেশিনে আগুন লাগে। উনারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তেমন কোন ক্ষয় ক্ষতি হয় নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা