ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের তরফে ডেপুটেশন দেওয়া হয় শ্রম কমিশনারের কাছে

আগরতলা : ইটভাটা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে এবার সরব ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। সোমবার ত্রিপুরা ইটভাট্টা শ্রমিক ইউনিয়নের তরফে ৯ দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় হয় সোমবার। এদিন এক প্রতিনিধি দল দেখা করেন শ্রম কমিশনারের সঙ্গে। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তপন দাস সহ অন্যরা। তপন দাস জানান তাদের ১০ দফা দাবি গুলির মধ্যে রয়েছে চলতি বর্ষে ইট ভাটা শ্রমিকদের মজুরি ন্যূনতম ১০ শতাংশ বৃদ্ধি , রাজ্যে যে সমস্ত ভাটার শ্রমিকদের বসবাসের ঘরগুলি পাঁকা হয়নি সেগুলো দ্রুত পাকা করা, ভাটার শ্রমিকদের বিশুদ্ধ পানীয় জল, ঔষধপত্র, রান্নার প্রয়োজনীয় জ্বালানি, বিদুৎ-এর ব্যবস্থা করার দাবি জানান তারা। এছাড়াও তাদের দাবির মধ্যে রয়েছে মহিলা শ্রমিক সহ সকল শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, মহিলা শ্রমিকদের গর্ভকালীন সময়ে বিনা পারিশ্রমিকে প্রাপ্য মঞ্জুরি দেওয়ার। কর্তৃপক্ষ তাদের দাবিগুলি পূরণে কি পদক্ষেপ নেন তাই দেখার।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা