পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী পর্যন্ত ট্রাফিকের অভিযান

আগরতলা : অবৈধ পার্কিং-র বিরুদ্ধে ফের অভিযান ট্রাফিকের। বৃহস্পতিবার পোস্ট অফিস চৌমুহনী থেকে কামান চৌমুহনী এলাকায় অভিযান চালানো হয়। আগরতলা শহরে যানজট নিত্যদিনের সমস্যা। অভিযোগ যত্রতত্র লোকজন যানবাহন দাঁড় করিয়ে রাখছেন। এর ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। প্রশাসনিক দুর্বলতার কারণে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না যানজট।বৃহস্পতিবার আগরতলা শহরের পোস্ট অফিস চৌমুহনি সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় ট্রাফিক পুলিশ। এদিন যারা অবৈধ ভাবে যানবাহন পার্কিং করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়। একটি গাড়ি ও বাইক ক্রেন দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি যানবাহনকে জরিমানা করা হয়। ট্রাফিক পুলিশের অতিরিক্ত সুপার জানান এই ধরনের অভিযান নিয়মিত করা হবে। বিশেষ করে যারা নো পার্কিং জোনে যান বাহন পার্ক করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা