স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযানের প্রসার রাজ্যের সর্বত্র বাড়ানো লক্ষ্য

আগরতলা : স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযান ত্রিপুরা প্রান্ত-র রাজ্য সম্মেলন হবে আগরতলায়। এতে আট জেলার পাঁচ শতাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বদেশী জাগরণ মঞ্চের জাতীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সতীশ কুমার। তিনি জানান, রাজ্যের আট জেলায় স্বাবলম্বন কেন্দ্র স্থাপন করার পরিকল্পনা রয়েছে। ত্রিপুরায় বড় কোন শিল্প নেই। তাই কর্মসংস্থানের সুযোগ কম। ফলে ত্রিপুরা থেকে প্রচুর যুবক- যুবতী বাইরে কাজ করেন। তাই বেকার যুবদের নিজ রাজ্যে রেখে কিভাবে উদ্যোগী হওয়ার জন্য দক্ষ করে তোলা যায় এর প্রশিক্ষণ দেবেন তারা। সে জন্য হর ঘর স্বদেশী হর ঘর উদ্যমী এই স্লোগানকে সামনে রেখে ত্রিপুরায় স্বদেশী ও স্বাবলম্বনের বড় ধরণের অভিযান চালানো হবে। কিভাবে যুবক যুবতীরা সহজেই ১০-২০ হাজার টাকা যোগার করতে পারবেন সেভাবেই তাদের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সতীশ কুমার আরও জানান তারা চান ত্রিপুরায়ও উদ্যোগী কমিশন গড়ে উঠে। সেজন্য সরকারের সঙ্গেও আলোচনা করবেন। যাতে করে ১৫ বছরের উপরের কিশোর- কিশোরীদের কিভাবে এনটারপ্রেনারশিপে প্রবেশ করবে এর ট্রেনিং দেওয়া হবে। এসব উদ্দেশ্যে স্বদেশী জাগরণ মঞ্চ এবং স্বাবলম্বী ভারত অভিযানের প্রসার রাজ্যের সর্বত্র বাড়ানো হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্বদেশী জাগরণ মঞ্চের জাতীয় সমন্বায়ক ধনপত রাম আগরওয়াল, স্বাবলম্বী ভারত অভিযান নর্থ-ইস্ট রিজনের সমন্বায়ক তারিনি ডেকা সহ ত্রিপুরা প্রান্তের কর্মকর্তারা।

Related posts

PM Modi’s birthday to be marked with month-long Seva Sankalp Abhiyan: CM

১৩ প্রতাপগড় যুব মোর্চার উদ্যোগে আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর