মুমূর্ষু রোগীর সেবায় সারা দেশের সঙ্গে রক্তদান শিবির করল আয়কর বিভাগ

আগরতলা : মুমূর্ষু রোগীর সেবায় সারা দেশের সঙ্গে রক্তদান শিবিরকরল আয়কর বিভাগ। শুক্রবার আগরতলাস্থিত আয়কর ভবনে হয় মেগা রক্তদান শিবির। ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের সহযোগিতা এই রক্তদান শিবির করা হয়। শিবিরে আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার রূপক ভট্টাচার্য সহ দপ্তরের কর্মীদের পাশাপাশি স্পোর্টস কাউন্সিল, পূর্ত, ত্রিপুরা পুলিশ এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মীরা রক্তদানে এগিয়ে আসে। আয়কর দপ্তরের ডেপুটি কমিশনার রূপক ভট্টাচার্য জানান আয়কর দপ্তরের উদ্যোগে এদিন সারা দেশের বিভিন্ন জায়গায় শিবিরের আয়োজন করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের আগরতলা ও ধর্মনগরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার