আগরতলা : শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একদিনের সফরে রাজ্যে আসবেন। দেশের উত্তরপূর্ব ও উত্তর অঞ্চলের জন্য যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন কেন্দ্রীয় সরকারি রাজভাষা বিভাগের উদ্যোগে হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাংনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুক্রবার দুপুর ২ টার সময় হবে এই সম্মেলন। বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা বিভাগের সচিব অনসুলি আর্য। সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন এই যৌথ সম্মেলনে পূর্ব অঞ্চলের পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, উত্তর-পূর্ব অঞ্চলের ত্রিপুরা, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম এবং উত্তর অঞ্চলের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান, জম্মু-কাশ্মীর ও লাদাখ-এর কেন্দ্রীয় সরকারি দফতর, ব্যাংক ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। সম্মেলনে ২০২৪-২৫ সালের জন্য মোট ৮০ টি আঞ্চলিক পুরস্কার প্রদান করা হবে।
শুক্রবার ঝটিকা সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
10