আগরতলা : বিশ্ব নারী দিবসক উপলক্ষ্যে নারী জাতির জাগরনে, উত্তরনে ও কল্যান কামনায় গার্লস প্রাউটিষ্ট ত্রিপুরা রাজ্য শাখার উদ্যোগে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করা হয়। মূলত ১১ দফা দাবিকে সামনে রেখে এই ডেপুটেশান প্রদান করা হয়। তাদের দাবি গুলির মধ্যে রয়েছে সমাজে শিক্ষা, কর্মসংস্থান সহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য পরিহার করে নারীকে পুরুষের সমান মর্যাদা ও অধিকার দিতে হবে। নার্সারী থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষাকে সম্পূর্ণ ফ্রী করতে হবে। প্রাথমিক স্তর পর্যন্ত শিক্ষাদানের দায়িত্ব নারীদের উপর অর্পন করতে হবে। নারী ধর্ষনকে নারী হত্যার সমতুল্য জ্ঞানে বিচার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। টিভি, ভিডিও, সিনেমা বিজ্ঞাপনে নারীদেহের নগ্নছবি প্রদর্শন, অশ্লীল সাহিত্য ও যৌন উদ্দীপক অসংস্কৃতি সম্প্রচার পুরোপুরি নিবিদ্ধ করতে হবে। পণ ও যৌতুক প্রথা সমাজ থেকে সমূলে উচ্ছেদ করতে হবে। নারীদের আত্মরক্ষার প্রশ্নে বিদ্যালয় স্তর থেকেই জুডো, ক্যারাটের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থান ছাড়াও পঞ্চায়েত স্তর থেকে লোকসভা পর্যন্ত নারীদেরকে পুরুষদের সমান প্রতিনিধি করার অধিকার দিতে হবে। নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীতা অর্জনের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে যথোপযুক্ত কর্মসূচী প্রণয়ণ করতে হবে। মদ, গাঁজা সহ সব ধরনের ড্রাগ, উৎপাদন, বিপনন বন্ধ করে সংশ্লিষ্টদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সমাজে সব ধরনের শোষন রুখতে অর্থনীতির বিকেন্দ্রীকরণ ও সামাজিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে।
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশান প্রদান করল গার্লস প্রাউটিষ্ট ত্রিপুরা রাজ্য শাখা
3
previous post