Home First post এক লাফে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য ২৫৮৭.৫০ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩৫৮১.৫০ পয়সা

এক লাফে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য ২৫৮৭.৫০ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩৫৮১.৫০ পয়সা

by sokalsandhya
0 comments

আগরতলা : এক লাফে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেল ৯৯৪ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য ছিল ২ হাজার ৫৮৭ টাকা ৫০ পয়সা। শুক্রবার আচমকা ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৩ হাজার ৫৮১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ এক লাফে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পেল ৯৯৪ টাকা। শুক্রবার বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিকরা গ্যাস এজেন্সিতে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার আনতে গিয়ে হতবাক হয়ে যান। কেন আচমকা বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য এতটা বৃদ্ধি পেল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। কারো কারো অভিমত ইরান আমেরিকার যুদ্ধের প্রভাবের কারনে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য এক লাফে এতটা বৃদ্ধি পেয়েছে। আবার কারো কারো অভিমত একাধিক রাজ্যের ভোট গ্রহণ পর্ব সাঙ্গ হতেই সুযোগ বুঝে বৃদ্ধি করে দেওয়া হয়েছে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের মূল্য। তবে ডোমেস্ট্রিক গ্রাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি পায় নি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles