4
আগরতলা : বুধবার থেকে শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও শংসাপত্র প্রদানের কাজ। পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরী জানান পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ৮ মে প্রকাশ করা হয়েছে। বুধবার থেকে মার্কশিট ও শংসাপত্র প্রদানের কাজ শুরু হয়ে গেছে। এই বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য আবেদন করার শেষ দিন ২৭ মে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা ৩০ মের মধ্যে এই আবেদন পত্র পর্ষদে জমা দিতে হবে।