আগরতলা : শুক্রবার প্রকাশিত হবে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। বৃহস্পতিবার ত্রিপুরার জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শুক্রবার বিকাল আড়াইটার সময় ২০২৬ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে। পিসিবি ও পিসিএম উভয় গ্রুপের ফলাফল প্রকাশ করা হবে। এই বছর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল ৪ হাজার ৭৩১ জন। ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিস বোর্ড থেকে কমন মেরিট লিস্ট দেখা যাবে। কেউ যদি সাবজেক্ট অনুযায়ী নাম্বার দেখতে চায় তাহলে তাকে নিজের একাউন্টে লগইন করতে হবে ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে।
শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিতে প্রকাশিত হবে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড পরিচালিত এই বছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল
5