Home » মেয়র হিসাবে ৫ বছর পুর নিগমের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছিঃদীপক মজুমদার

মেয়র হিসাবে ৫ বছর পুর নিগমের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছিঃদীপক মজুমদার

by sokalsandhya
0 comments

আগরতলা: ২০২১ সালের ৮ ডিসেম্বর শপথ গ্রহণের পর আগরতলা পুর নিগমের মেয়র হিসাবে ৫ বছর দায়িত্ব পালন করেছেন। এইবার সেই ৫ বছরের অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে। এইবার পুর নিগমের নির্বাচনে লড়াই করছেন না দীপক মজুমদার। বিধায়ক হওয়ার কারণে তিনি পুর নিগমের নির্বাচনে লড়াই করতে পারবেন না। তাই দলীয় নেতৃত্বদের সাথে আলোচনা করে পুর নিগমের নির্বাচনে লড়াই না করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিদায়ী মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান দলীয় নির্দেশ তিনি পালন করেছেন। বিগত ৫ বছর তিনি পুর নিগমের সকল কর্পোরেটরকে নিয়ে পুর নিগমের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছেন। ৫ বছরে আগরতলা শহরে অনেক কাজ হয়েছে। বিশেষ করে আগরতলা শহরে জল জমার যে সমস্যা ছিল, তা প্রায় ৮৫ শতাংশ কমানো সম্ভব হয়েছে। বর্তমানে বৃষ্টি হলে আগরতলা শহরে বেশি সময় জল জমে থাকে না। আগরতলা শহরের রাস্তা প্রসস্ত করার কাজও করা হয়েছে। আগরতলা শহর এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁর কাজও শুরু হয়ে গেছে। অসমাপ্ত কাজ গুলি আগামিদিনে পুর নিগমে যারা নির্বাচিত হয়ে আসবেন তারা করবেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles