Home First post TFA পরিচালিত এ-ডিভিশন ফুটবল লিগে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার

TFA পরিচালিত এ-ডিভিশন ফুটবল লিগে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার

by sokalsandhya
0 comments

আগরতলা : এিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল আসরে ভাইটাল ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের সঙ্গে ৩-৩ গোলে খেলা ড্র করে সুপারের দৌড় থেকে পিছিয়ে গেলো লালবাহাদুর ব্যায়ামাগার। এদিনের ম্যাচের প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় লালবাহাদুর ব্যায়ামাগার। ফলে অনেকটা চাপে ছিলো ব্লাডমাউথ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের ৬ মিনিটে মিলন সিং, ৪৪ মিনিটে জোনি লালরেম রোয়াতা এবং প্রথমার্ধের ইনজুরি সময়ে সাংঙ্গা গোল করে লাল বাহাদুরকে ৩-০ গোলে এগিয়ে দেয়। ম্যাচে পিছিয়ে থেকে খেলতে থাকা ব্লাডমাউথ ক্লাব খেলার দ্বিতীয়ার্ধে ছন্দে ফিরে। ম্যাচের ৮১ ও ইনজুরি টাইমে পারভেজ ভুইঁয়া জোড়া গোল করে এবং ৮৫ মিনিটে ডাকেশ্বর সিং-এর গোলের সুবাদে ম্যাচে সমতা ফিরে আসে। ম্যাচের ২১ মিনিটে লালবাহাদুর ও ব্লাড মাউথের ফুটবলারদের মধ্যে হাতা-হাতির ঘটনাকে কেন্দ্র করে রেফারি বিশ্বজিৎ দাস লালবাহাদুর ব্যায়ামাগারের ফুটবলার ভক্তপদ জমাতিয়া এবং ব্লাডমাউথ ক্লাবের ফুটবলার সুরজ মেইতিকে লালকার্ড দেখান। এদিনের ম্যাচের ফলে ব্লাড মাউথ ক্লাবের সংগ্রহ ৬ ম্যাচে ১০ পয়েন্ট এবং লালবাহাদুর ব্যায়ামাগের সংগ্রহ ৬ ম্যাচে ৮ পয়েন্ট।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles