Home First post প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

by sokalsandhya
0 comments

আগরতলা : সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী জানান ১৭ সেপ্টেম্বর দিনটি আমাদের জন্য একটা অনুপ্রেরণার দিন। এই দিনটি বিশ্বের অন্যতম জনপ্রিয় জননেতা এবং দেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ঐতিহ্যগত ভাবে আমরা প্রধানমন্ত্রী মোদির জন্মদিনকে সেবা পক্ষ বা সেবা পখওয়াদা হিসেবে পালন করি। তার মূল উদ্দেশ্য হচ্ছে সেবা, সুশাসন এবং দরিদ্রের কল্যাণ সাধন করা। আর সেটাই হচ্ছে প্রধানমন্ত্রীর শাসন ব্যবস্থার মূল দর্শন। সেবা হচ্ছে আমাদের একটা সংকল্প। তবে এইবছর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ আগামী ৭ অক্টোবর, ২০২৬ প্রধানমন্ত্রী সাংবিধানিক প্রধান হিসেবে জনসেবায় নিরবচ্ছিন্ন ২৫ বছর পূর্ণ করবেন। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে ১৩ বছর দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জনসেবা, নিষ্ঠা ও জনকল্যাণের প্রতি অঙ্গীকারের এই যাত্রা শুরু হয়েছিল ৭ অক্টোবর ২০০১ সালে। যখন তিনি প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। গণতন্ত্রের ইতিহাসে তাঁর এই পথচলা একটা স্বর্ণালী অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। তাই আমাদের সরকার ১৭ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ১৭ অক্টোবর, ২০২৬ পর্যন্ত একমাস ব্যাপী সেবা সংকল্প অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এর মূল মন্ত্র হচ্ছে জনসেবাই প্রভুসেবা। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার পালনের সময় একদিনও ছুটি নেননি তিনি। এতে বোঝা যায় যে কাজের প্রতি তাঁর নিষ্ঠা ও অঙ্গীকারের প্রমাণ। সরকারি প্রকল্পের সুফল যাতে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত পৌঁছায় সেটা নিশ্চিত করাই প্রধানমন্ত্রীর কর্মপদ্ধতির মূল ভিত্তি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২৫ কোটি মানুষকে দারিদ্র্য সীমার ঊর্ধ্বে নিয়ে আসা হয়েছে। ৮০ কোটি নাগরিককে বিনামূল্যে রেশন প্রদান করা হয়েছে। ১০০ কোটি মানুষকে সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনা হয়েছে। ২০০ কোটির অধিক কোভিড টিকা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন তিনি। রেলের আধুনিকীকরণ, বিমানবন্দরের সংখ্যা দ্বিগুণ করা, যা নতুন ভারত গড়ে তোলার একটা নিদর্শন রেখেছেন তিনি। ভারতমালা, সাগরমালা প্রকল্পে সড়ক যোগাযোগ ও বন্দর ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কাজ হয়েছে। মেইক ইন ইন্ডিয়ার মতো উদ্যোগ দেশকে আরো শক্তিশালী করেছে। প্রধানমন্ত্রী জনধন যোজনায় দেশের কোটি কোটি মানুষকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা হয়েছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দরিদ্র মহিলাদের বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিনকে সামনে নেওয়া কর্মসূচি গুলি সঠিক বাস্তবায়নের জন্য নোডাল মিনিস্টারের দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়কে। এছাড়াও মন্ত্রী সভার সদস্যদের ভাগ করে জেলা গুলির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সচিব অভিষেক সিং।

 

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles