Home First post ২২ সেপ্টেম্বর উদ্বোধন আগরতলার হাওড়া রিভার ফ্রন্ট

২২ সেপ্টেম্বর উদ্বোধন আগরতলার হাওড়া রিভার ফ্রন্ট

by sokalsandhya
0 comments

আগরতলা : মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিক যাত্রা, উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার

 

দীর্ঘ প্রতীক্ষার অবসান। আগামী ২২ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে চলেছে আগরতলার হাওড়া নদীর তীরে গড়ে ওঠা রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রকল্প। শহরের অন্যতম অবহেলিত নদীতীরকে নতুন রূপ দেওয়ার এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে আগরতলার পর্যটন ও নাগরিক বিনোদনে যুক্ত হতে চলেছে নতুন এক আকর্ষণ।

 

আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে এই প্রকল্পের কাজ শুরু হয়। স্টিল ব্রিজ থেকে দশমীঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নদীতীরজুড়ে সৌন্দর্যায়ন, নাগরিক পরিকাঠামো উন্নয়ন এবং বিনোদনমূলক বিভিন্ন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

 

প্রকল্পের আওতায় হাওড়া নদীর পাড়কে এমনভাবে সাজিয়ে তোলা হয়েছে, যাতে নাগরিকদের অবসরযাপন, শরীরচর্চা এবং বিনোদনের পাশাপাশি পর্যটকদের কাছেও এটি আকর্ষণীয় হয়ে ওঠে। নদীতীরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একাধিক আধুনিক নাগরিক সুবিধা ও বিনোদনের পরিসর।

 

ইতিমধ্যেই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন হয়ে উদ্বোধনের জন্য প্রস্তুত। শুক্রবার রিভার ফ্রন্ট এলাকায় গিয়ে উদ্বোধনের আগে যাবতীয় প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

 

দীর্ঘদিন ধরে অবহেলিত হাওড়া নদীর তীরকে আধুনিক ও নান্দনিক রূপ দেওয়ার এই উদ্যোগ আগরতলা শহরের সৌন্দর্যায়নে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। ২২ সেপ্টেম্বর উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য রিভার ফ্রন্ট খুলে দেওয়া হলে শহরবাসীর কাছে এটি অন্যতম নতুন আকর্ষণ হয়ে উঠবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles