4
আগরতলা : প্রত্যেক বছরে ন্যায় এই বছরও রীতি মেন রাজধানীর ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল কুমারী মায়ের পূজা। মহা অষ্টমী পূজা উপলক্ষ্যে সোমবার সকালে রীতি নীতি মেনে হয় কুমারী মায়ের পূজা। কুমারী মায়ের পূজা শেষে অঞ্জলি প্রদান করা হয়। এই বছর কুমারী মায়ের আসনে স্থান পেয়েছেন কলেজ টিলা এলাকার বাসিন্দা বিশ্বজিৎ চক্রবর্তী ও বর্ণিতা ভট্টাচার্য-র কন্যা বেদান্তিকা চক্রবর্তী। বয়স ৬ বছর ২৮ দিন। এইদিন কুমারী পূজা উপলক্ষ্যে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ আশ্রমে ভিড় জমান অসংখ্য ভক্ত। কুমারী মায়ের পূজা শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের এক পুজারি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুমারী মায়ের পূজার বিষয়ে বিস্তারিত জানান।