আগরতলা : বিদায়ের পালা। আবার এসো মা। আবারো একটি বছরের অপেক্ষা। চারিদিকে বিষাদের সুর। বুধবার দুপুরের পর থেকেই শুরু হয়ে গেছে প্রতিমা নিরঞ্জনের পালা। হাওড়া নদীর দশমীঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। পুর নিগমের তরফে প্রতিমা নিরঞ্জনের কাজে সাহায্যের জন্য রয়েছে লোকজন। ক্রেনের সাহায্যে প্রতিমা নদীর জলে নিয়ে যাওয়া হচ্ছে সু-শৃঙ্খল ভাবে। এদিকে বুধবারই প্রতিমা নিরঞ্জন করা হয় স্বর্গীয় মাখন লাল সাহার বাড়ির দুর্গা প্রতিমা। প্রতিমা নিরঞ্জনে পরিবারের সদস্যদের সঙ্গে হাওড়া নদীর দশমীঘাটে যান স্বর্গীয় মাখন লাল সাহার ছেলে তথা মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। নিয়ম মেনেই হয় প্রতিমা নিরঞ্জন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সকলে সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনের জন্য। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রকাশের জন্য মা এসেছেন। বিজয়া দশমীতে একদিকে খুশি আরেক দিকে বিষাদ। এই বছর ত্রিপুরা রাজ্যে পূজার সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়েছে। সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে দুর্গা পূজা। দশমী ঘাটে প্রতি নিরঞ্জনের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। বিজয়া দশমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। এইবছর মায়ের গমন অনুষ্ঠানও সুন্দর ভাবে হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
দশমী ঘাটে হাওড়া নদীতে নিরঞ্জন করা হল স্বর্গীয় মাখন লাল সাহার বাড়ির দুর্গা প্রতিমা
17