Home » আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিজেপি প্রার্থী ঘোষণা, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ সভাপতি

আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিজেপি প্রার্থী ঘোষণা, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ সভাপতি

by sokalsandhya
0 comments

আগরতলা প্রতিনিধি: আসন্ন পুর নির্বাচনকে সামনে রেখে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ রাজ্যের বিভিন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েতের জন্য বিজেপি দলের প্রার্থী তালিকা ঘোষণা করা হল। মঙ্গলবার বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তালিকা ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি অভিষেক দেবরায়।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় জানান, এবার রাজ্যে মোট ৩৪৫টি আসনে পুর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দলের তৃণমূল স্তরের কার্যকর্তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা পৃষ্ঠা প্রমুখ, বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখদের প্রাধান্য দিয়েছি। মহিলা, যুব সমাজ, ২২ থেকে ৪০ বছর বয়সী তরুণ প্রজন্ম, চিকিৎসক, আইনজীবী, অবসরপ্রাপ্ত শিক্ষক, ইঞ্জিনিয়ার সহ সমাজের সকল বর্গের মানুষকে প্রতিনিধিত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, বর্তমান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবার আর কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি বিধায়ক হিসেবেই দায়িত্ব পালন করবেন, তাই নিয়ম অনুযায়ী তিনি মেয়র পদে লড়তে পারছেন না।

প্রদেশ সভাপতির দাবি, প্রার্থী তালিকা দেখে রাজ্যের সাধারণ মানুষ খুশি হবেন এবং মনোনীত প্রার্থীরা আগামী পাঁচ বছর জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles