3
- আগরতলা: চার দিনের রাজ্য সফরে আসেন সিজিএসটি ও কাস্টমস গৌহাটি জোনের মুখ্য কমিশনার কুল প্রকাশ সিং। মঙ্গলবার আগরতলা জি.এস.টি ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। উত্তর-পূর্বাঞ্চলের দায়িত্ব পাওয়ার পর ইতিমধ্যে বিভিন্ন রাজ্য ঘুরেছেন তিনি। প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে আসেন তিনি। ত্রিপুরা রাজ্যে যে পরিমাণ জিএসটি সংগ্রহ হচ্ছে তা নিয়ে তিনি আশা ব্যক্ত করেন। ব্যবসায়ীদের ব্যবসা করার পাশাপাশি কর প্রদান করে রাজ্য তথা ভারতবর্ষের উন্নতিতে শামিল হওয়ার আহবান জানান তিনি। মৈত্রী সেতু ও সাব্রুম দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য কবে নাগাদ শুরু হতে পারে এই প্রশ্নের জবাবে তিনি বলেন এইটা কেন্দ্রীয় সরকার এবং বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি আরও জানান ২২ এপ্রিল গৌহাটি জোনের সিজিএসটি ও কাস্টমস-এর কমিশনার হিসাবে কাজে যোগদান করেন। তারপর তিনি ধারাবাহিক ভাবে বিভিন্ন রাজ্য গুলি ঘুরে দেখছেন। কোথায় কি সমস্যা রয়েছে তা খতিয়ে দেখছেন। ত্রিপুরা রাজ্যে জিএসটি সংগ্রহ আশানুরূপ ভাবে হচ্ছে। ত্রিপুরা রাজ্যে সবচেয়ে বেশি রাজস্ব আসছে রাবার থেকে। আগামিদিনে তা আরও বৃদ্ধি পাবে।