Home » পুর নির্বাচনের প্রাক মুহূর্তে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

পুর নির্বাচনের প্রাক মুহূর্তে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

by sokalsandhya
0 comments

আগরতলা প্রতিনিধি : পুর নির্বাচনের প্রাক মুহূর্তে আগরতলা শহরের প্রাণ কেন্দ্র থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে। আইপিএস কে পুজারি জানান গোয়েন্দা সূত্রে জানতে পারেন বিহার থেকে দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র নিয়ে রেলে করে রাজ্যে এসেছে। তারা এই আগ্নেয়াস্ত্র বিক্রয় করার জন্য নিয়ে এসেছে। বটতলা এলাকায় এই আগ্নেয়াস্ত্র হস্তান্তর করা হবে। সেই মোতাবেক পুলিশের একটি দল গঠন করা হয়। সাদা পোশাকে পুলিশ বটতলা এলাকায় নজরদারি চালাতে থাকে। বিহারের ঐ দুই ব্যক্তি বটতলা এলাকায় পৌঁছানোর পর সাদা পোশাকের পুলিশ তাদেরকে শনাক্ত করে। তারপর বটতলা ভুটিয়া মার্কেট এলাকায় সাদা পোশাকের পুলিশ তাদেরকে ঘেরাও করে ফেলে। পরবর্তী সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঐ দুই ব্যক্তির কাছ থেকে তিনটি পিস্তল, ৬ টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া পিস্তল দুইটি ইতালির। পুর নির্বাচনের প্রাক মুহূর্তে কেন কারা কি উদ্দেশ্যে এই পিস্তল গুলি আমদানি করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত বিহারের দুই ব্যক্তিকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীতে চাঞ্চল্য দেখা দিয়েছে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles