Home » দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিরুত্তম ভৌমিক নামে এক যুবকের

দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নিরুত্তম ভৌমিক নামে এক যুবকের

by sokalsandhya
0 comments

তেলিয়ামুড়ায় ,৯ নভেম্বর :  দীপাবলি উৎসবের রাতে তেলিয়ামুড়ায় স্কুটি দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃত যুবকের নাম নিরুত্তম ভৌমিক, বয়স আনুমানিক ২৫ বছর। মৃত যুবকের পরিবারের এক সদস্য জানান নিরুত্তম তার স্কুটি নিয়ে রবিবার রাতে কালি পূজা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। কালি পূজা দেখে বাড়িতে ফিরে আসার সময় তেলিয়ামুড়া কালিটিলা এলাকায় সে স্কুটি নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিরুত্তম জ্ঞান হারিয়ে ফেলে। তার বন্ধুরা তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজনও হাসপাতালে ছুটে যায়। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর নিরুত্তম ভৌমিককে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে দেন। জিবি হাসপাতালে নিয়ে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়ে নিরুত্তম। সোমবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে তেলিয়ামুড়ায়।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles