Home » এক যুবকের রহস্য জনক মৃত্যু কুমারঘাটের স্যানিটি ওয়েল ফেয়ার সোসাইটি নামক নেশা মুক্তি কেন্দ্রে

এক যুবকের রহস্য জনক মৃত্যু কুমারঘাটের স্যানিটি ওয়েল ফেয়ার সোসাইটি নামক নেশা মুক্তি কেন্দ্রে

by sokalsandhya
0 comments

কুমারঘাট ,১০ই নভেম্বর : রাজ্যের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে নেশা মুক্তি কেন্দ্র। যার উপর কারো কোন নজরদারি নেই। আর এই নেশা মুক্তি কেন্দ্র গুলিতে নেশা মুক্তির নামে নেশায় আসক্ত যুবকদের একের পর এক হত্যা করা হচ্ছে। তেমনি একটি নেশা মুক্তি কেন্দ্র হলো কুমারঘাটের স্যানিটি ওয়েল ফেয়ার সোসাইটি। এই নেশা মুক্তি কেন্দ্রে নেশার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জলেবাসা বড়বাড়ি এলাকার রঞ্জন শর্মাকে দেয় পরিবারের লোকজন। প্রথমে নেশা মুক্তি কেন্দ্র থেকে বলা হয় ৪৫ দিন পর পরিবারের লোকজন রঞ্জন শর্মার সাথে দেখা করতে পারবে। তারপর দেখতে দেখতে কেটে গেল তিনটি মাস। রঞ্জন শর্মার সাথে পরিবারের লোকজনদের দেখা করতে দেওয়া হয় নি। এই তিন মাসে রঞ্জন শর্মার পরিবারের কাছ থেকে রঞ্জন শর্মার চিকিৎসার ঔষধের নাম করে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় স্যানিটি ওয়েল ফেয়ার সোসাইটি নামক নেশা মুক্তি কেন্দ্রটি। ৫ দিন পূর্বেও রঞ্জন শর্মার পরিবারকে নেশা মুক্তি কেন্দ্র থেকে জানানো হয় রঞ্জন শর্মা সুস্থ রয়েছে। এরই মধ্যে মঙ্গলবার সকালে নেশা মুক্তি কেন্দ্র থেকে রঞ্জন শর্মার পরিবারকে জানানো হয় রঞ্জন শর্মার শ্বাসকষ্ট জনিত সমস্যা হচ্ছে। তাকে কুমারঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দ্রুত পরিবারের লোকজন যেন হাসপাতালে পৌঁছায়। পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে দেখতে পায় রঞ্জন শর্মার মৃতদেহ। মৃত রঞ্জন শর্মার দুই ভাইয়ের অভিযোগ নেশা মুক্তি কেন্দ্রে তাদের ভাইকে হত্যা করা হয়েছে। তারপর মৃতদেহ হাসপাতালে নিয়ে আশা হয়েছে। তাদের ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মৃত রঞ্জন শর্মার দুই ভাই প্রশাসনের নিকট ঘটনার সঠিক তদন্তের দাবি জানান। রাজ্যে ইতিপূর্বেও নেশা মুক্তি কেন্দ্রে এই ধরনের রহস্য জনক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু তারপরও এই সকল নেশা মুক্তি কেন্দ্র গুলির প্রতি কারো কোন নজর নেই। যার কারণে আরও একটি তরতাজা প্রাণ অকালে ঝড়ে গেল। এখন দেখার প্রশাসনের কুম্ভ নিদ্রা ভবং হয় কিনা। একই সাথে দেখার প্রশাসন এই সকল নেশা মুক্তি কেন্দ্র গুলির প্রতি নজরদারি চালায় কিনা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles