Home » রাণী পুকুর ও দশমীঘাট এলাকা পরিদর্শন মেয়র দীপক মজুমদার

রাণী পুকুর ও দশমীঘাট এলাকা পরিদর্শন মেয়র দীপক মজুমদার

by sokalsandhya
0 comments

আগরতলা, ১২ নভেম্বর: ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ছট পূজা। আগরতলা শহরে অনেক বিহারের বাসিন্দারা বসবাস করেন। রাজ্যে দিনের পর দিন ছট পূজার পরিধিও বৃদ্ধি পাচ্ছে। আগরতলা পুর নিগমের উদ্যোগে প্রতিবছর ছট পূজায় আগত পূর্ণার্থীদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা করা হয়। বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার রানীর পুকুর ও দশমী ঘাট এলাকা পরিদর্শন করেন। ছট পূজায় আগতদের সহায়তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তা খতিয়ে দেখেন। এবং প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি ১৫ নভেম্বর রানীর পুকুর পাড়ে একটি পিঙ্ক টয়লেটের উদ্বোধন করা হবে। তাও তিনি এইদিন পরিদর্শন করেন। ১৫ নভেম্বর ছট পূজা অনুষ্ঠিত হবে। ছট পূজা উপলক্ষ্যে প্রতি বছর রাণী পুকুর এলাকা সহ তিনটি স্থানে প্রচুর লোকের সমাগম ঘটে। এই বছর চারটি জায়গায় সকল ধরনের ব্যবস্থা করা হবে। যাতে করে যারা ছট পূজা করতে আসবেন তারা যেন সুন্দর ভাবে ছট পূজা করতে পারেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles