Home » আই.পি.এফ.টি-র প্রতি মোহভঙ্গ, ৫ নেতৃত্ব যোগদান করলো কংগ্রেস দলে

আই.পি.এফ.টি-র প্রতি মোহভঙ্গ, ৫ নেতৃত্ব যোগদান করলো কংগ্রেস দলে

by sokalsandhya
0 comments

আগরতলা, ১০ই নভেম্বর : আই.পি.এফ.টি দল ত্যাগ করে ৫ জন নেতৃত্ব যোগদান করলো কংগ্রেস দলে। অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ছেচুয়া এলাকার আইপিএফটি দলের কর্মী বিনয় কুমার জমাতিয়ার নেতৃত্বে পাঁচজন নেতৃত্ব এইদিন কংগ্রেস দলের যোগদান করে। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এইদিনের যোগদান সভায় নবাগতদের কংগ্রেস দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান অম্পিনগর বিধানসভা কেন্দ্রের ছেচুয়া এলাকার আইপিএফটি দলের কর্মী বিনয় কুমার জমাতিয়ার নেতৃত্বে পাঁচজন নেতৃত্ব কংগ্রেস দলে যোগদান করেছেন। বিগত দিন গুলিতে যারা আঞ্চলিক দলে থেকে আদিবাসীদের জন্য লড়াই করেছেন, বর্তমানে তারা হতাশ। তাই তারা বর্তমানে জাতীয় দলের সাথে যুক্ত হয়ে আদিবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাইছে। এইদিন যারা কংগ্রেস দলে যোগদান করেছে তাদের নেতৃত্বে আগামিদিনে অম্পিনগর বিধানসভা এলাকায় কংগ্রেসের একটা বড় যোগদান সভা অনুষ্ঠিত হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles