2
আগরতলা, ১২ নভেম্বর:- সম্প্রতি জনজাতিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেন। যার জন্য ইতিমধ্যে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় বইছে। বিধায়ক তফাজ্জল হোসেনের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাল তিপ্রা ওমেন ফেডারেশন। বৃহস্পতিবার তিপ্রা ওমেন ফেডারেশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বিধায়ক তফাজ্জল হোসেনের বক্তব্য কোন ভাবে মনে নিতে পারছে না তিপ্রা ওমেন ফেডারেশন। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি জানানো হয় বিধায়ক তফাজ্জল হোসেনকে যেন দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক। জনজাতিদের এই ভাবে অপমান করা কোন ভাবে মেনে নেওয়া যায় না। বিধায়ক তফাজ্জল হোসেনের বিধায়ক পদ খারিজের দাবি জানানো হয় তিপ্রা ওমেন ফেডারেশন।