Home » ৪ অঙ্গনওয়ারী কর্মীকে অবৈধ ভাবে চাকুরি চ্যুত করে উচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার

৪ অঙ্গনওয়ারী কর্মীকে অবৈধ ভাবে চাকুরি চ্যুত করে উচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার

by sokalsandhya
0 comments

আগরতলা, ১২ নভেম্বর:- অবৈধ ভাবে চার অঙ্গনওয়ারী কর্মীকে চাকুরি চ্যুত করে উচ্চ আদালতে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। ঘটনার বিবরণে জানা যায় ২০২৩ সালের আগস্ট মাসে ধলাই জেলার ডম্বুরনগর আইসিডিএস প্রজেক্টের অধিন চার অঙ্গনওয়ারী কর্মীকে সম্পূর্ণ নিয়ম মেনে চাকুরিতে নিযুক্ত করা হয়। পরবর্তী সময় ২০২৪ সালে তিপ্রা মথা দলের পক্ষ থেকে এই চার জন অঙ্গনওয়ারী কর্মীকে নিযুক্ত করা নিয়ে আপত্তি জানিয়ে ডেপুটেসন প্রদান করা হয়। তারপর ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই চার অঙ্গনওয়ারী কর্মীকে অবৈধ ভাবে চাকুরি চ্যুত করা হয়। তারপর চাকুরি চ্যুত চার অঙ্গনওয়ারী কর্মী উচ্চ আদালতের দ্বারস্থ হয়। কিন্তু উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চ তাদের আবেদন খারিজ করে দেয়। তারপর তারা উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে রিট পিটিশন করে। তাদের হয়ে উচ্চ আদালতে সাওয়াল করেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ। উচ্চ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানির পর উচ্চ আদালত এই মামলার রায় দান করে। বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই মামলার রায় দান করতে গিয়ে স্পষ্ট জানায় ধলাই জেলার জেলা শাসক তিপ্রা মথার চাপের কাছে আত্মসমর্পণ করেছে। এই চার অঙ্গনওয়ারী কর্মীকে সম্পূর্ণ ভাবে চাকুরি চ্যুত করা হয়েছে। তাই অবিলম্বে তাদের চাকুরিতে পুনঃরায় নিযুক্ত করার নির্দেশ দেয় উচ্চ আদালত। একই সাথে চার অঙ্গনওয়ারী কর্মীকে ২০২৪ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে সকল বকেয়া বেতন ভাতা ৮ সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এবং মামলাকারীদের মামলা পরিচালনার খরচের টাকাও মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় উচ্চ আদালত। এই মামলার রায় দিতে গিয়ে উচ্চ আদালত স্পষ্ট করে দেয় অঙ্গনওয়ারী কর্মীরা প্রকল্প কর্মী হলেও একবার তারা বৈধ ভাবে চাকুরিতে নিযুক্ত হওয়ার পর চাকুরি থেকে অবসরের সময় সীমা পর্যন্ত চাকুরি করে যেতে পারবে তারা। এইটা তাদের অধিকার। উচ্চ আদালতের এই রাজ্যে রাজ্য সরকার যে বড়সড় ধাক্কা খেল তা বলার অপেক্ষা রাখে না।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles