আগরতলা, ১৩ নভেম্বর: ১৯৯১ সালের ১৩ নভেম্বর রাজধানীর লাল বাহাদুর চৌমুহনীতে উপনির্বাচনের প্রচারকালে দুষ্কৃতীদের হামলায় প্রাণ হারান বিজেপি নেতা শ্যামহরি শর্মা। শুক্রবার প্রয়াত শ্যাম হরি শর্মার আত্মবলিদান দিবস। প্রদেশ বিজেপি কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির নেতৃত্ব সহ বিজেপির কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে প্রয়াত শ্যাম হরি শর্মার প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিজেপি নেতা কমল দে জানান ১৯৯১ সালের ১৩ নভেম্বর খুন হয়েছিলেন বিজেপি নেতা শ্যাম হরি শর্মা। সেই সময় ৬ কৃষ্ণনগর কেন্দ্রের উপনির্বাচন ছিল। সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন শ্যাম হরি শর্মা। লাল বাহাদুর চৌমুহনীতে বিজেপির নির্বাচনী সভা শুরু হয়। আচমকা বিদ্যুৎ বিচ্ছিন করে দুষ্কৃতিরা সেই সভায় হামলা চালায়। দুষ্কৃতিদের হামলায় প্রয়াত হন শ্যাম হরি শর্মা। এই দিনটি বিজেপির কাছে দুঃখের দিন। ১৯৯১ সালের পর থেকে এই দিনটি শহীদান দিবস হিসাবে পালন করে আসছে প্রদেশ বিজেপি।
শহীদান দিবসে প্রয়াত শ্যাম হরি শর্মাকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো প্রদেশ বিজেপি
10