আগরতলা, ১৩ নভেম্বর: আগরতলা পুর নিগমের ৩২ নং ওয়ার্ডের হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার হয়ে বাড়ি বাড়ি ভোট প্রচার করেন। এইদিন মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে জনসম্পর্ক স্থাপন করেন। কথা বলেন সাধারণ মানুষের সাথে। তাদের অভাব অভিযোগের বিষয়ে অবগত হন। এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সাথে বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে অবগত করেন। এবং বিজেপি প্রার্থী সঞ্জয় সাহার জন্য গণদেবতাদের নিকট আশীর্বাদ প্রার্থনা করেন। পড়ে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। বিজেপির উপর মানুষের আস্তা রয়েছে। যে ভাবে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে তাতে বুঝা যায় এইবারের নির্বাচনে কল্পনার বাইরে ফলাফল হবে
আগরতলা পুর নিগমের এইবারের নির্বাচনে কল্পনার বাইরে ফলাফল হবেঃমুখ্যমন্ত্রী
6