2
আগরতলা, ১৮ নভেম্বর:– ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে আগরতলা পুর নিগমের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বুধবার অনুষ্ঠিত হয় ইভিএম মেশিন কমিশনিং প্রক্রিয়া। রাজধানীর উমাকান্ত স্কুলে অনুষ্ঠিত হয় এই ইভিএম মেশিন কমিশনিং-এর কাজ। উপস্থিত ছিলেন খোদ রিটার্নিং অফিসার মানিক লাল দাস। তিনি জানান রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশিকা মোতাবেক ১৮ থেকে ২০ নভেম্বর ইভিএম মেশিন কমিশনিং-এর দিন ধার্য করা হয়। সেই মোতাবেক এইদিন উমাকান্ত স্কুলের তিনটি হলে ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সামনে ইভিএম মেশিন কমিশনিং করা হচ্ছে।