আগরতলা : আসন্ন পুরনিগম নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে আরও গতি আনল ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির ৮ টাউন বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে ১৬ নম্বর ওয়ার্ডের রামনগর ৬ নম্বরে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা।
এই নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা, ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
এদিন রামনগর এলাকার বিভিন্ন ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে এই নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে নির্বাচনী প্রচারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ভোটারদের সঙ্গে জনসংযোগ আরও মজবুত করা এবং ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থীর সমর্থনে জনমত গড়ে তোলাই ছিল এই সভার অন্যতম লক্ষ্য।