আগরতলা, ১৯ নভেম্বর:– রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। সম্প্রতি সাব্রুম মহকুমার নলুয়া এলাকায় এক বাঙালি বধূকে বিজেপির জনজাতি মোর্চার দুই সদস্য প্রসাদের নামে নেশা সামগ্রী খাইয়ে অজ্ঞান করে ধর্ষণ করে। জ্ঞান ফেরার পর ঐ বধূ দেখতে পায় তার পরিধেয় বস্ত্র খোলা অবস্থায় রয়েছে। এবং তাকে ধর্ষণ করা হয়েছে। পরবর্তী সময় ঐ বধূ নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। ঐ বধূ নিজ মুখে ঘটনার বিষয়ে জানানোর পরও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করে নি। পাশাপাশি বৃহস্পতিবার রাতে রাজধানীতে এক শিক্ষককে ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মারধর করা হয়। উভয় ঘটনার সঠিক তদন্তক্রমে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের দাবিতে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে ডেপুটেশন প্রদান করে।
রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি
4