Home » ধর্মনগর সংশোধনাগারে গুরুতর অসুস্থ এক অভিযুক্ত যুবকের মৃত্যু ধর্মনগর জেলা হাসপাতালে

ধর্মনগর সংশোধনাগারে গুরুতর অসুস্থ এক অভিযুক্ত যুবকের মৃত্যু ধর্মনগর জেলা হাসপাতালে

by sokalsandhya
0 comments

ধর্মনগর, ২৫ নভেম্বর: -বুধবার ধর্মনগর সংশোধনাগারে রহস্য জনক ভাবে অসুস্থ এক যুবকের মৃত্যু হল হাসপাতালে। মৃত যুবকের নাম দিলওয়ার হোসেন। তাঁর বাড়ি সাখাইবাড়ি এলাকায়। জানা যায় এনডিপিএস মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে সে ধর্মনগর সংশোধনাগারে ছিল। বুধবার ধর্মনগর সংশোধনাগারের শৌচালয় থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার হয় দিলওয়ার হোসেন। সাথে সাথে জেল পুলিশ কর্মীরা দিলওয়ার হোসেনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। ধর্মনগর জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান দিলওয়ার হোসেনকে জেল পুলিশ হাসপাতালে নিয়ে আসে। জেল পুলিশের পক্ষ থেকে জানানো হয় ধর্মনগর সংশোধনাগারের শৌচালয়ে পড়ে গিয়ে সে মথায় আঘাত পেয়েছে। তখন তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পান দিলওয়ার হোসেনের অবস্থা আশঙ্কা জনক। তাঁর শ্বাসকষ্ট হচ্ছে। সাথে সাথে তাকে সিপিআর দেওয়া হয়। কিন্তু কোন কাজ হয় নি। মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। তবে কী কারণে দিলওয়ার হোসেনের মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ঘটনাকে কেন্দ্র করে দেখা দিয়েছে চাঞ্চল্য। দিলওয়ার হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে মৃতদেহের ময়না তদন্ত করা হবে বৃহস্পতিবার। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles