অবশেষে তিন বছর পর পারিবারিক পেনশন পেতে চলেছেন গীতা দেবী

আগরতলা : হাইকোর্টের রায়ে অবশেষে দীর্ঘ তিন বছর পর পারিবারিক পেনশন পেতে চলেছেন এক বৃদ্ধ মহিলা। রায়ের এক মাসের মধ্যে পেনশন দেওয়ার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যঙ্কের উদয়পুর শাখার ম্যানেজারকে নির্দেশ দিল উচ্চ আদালত। শুক্রবার একথা জানান বরিষ্ঠ আইনজীবী প্রশান্ত কুমার পাল। আইনজীবী জানান, উদয়পুর ছয়ঘরিয়া এলাকার ললিত মোহন গোস্বামী পূর্ত দপ্তরে কর্মরত ছিলেন। ২০০৬ সালে চাকরি থেকে অবসরে যান। উনার পেনশন বুকেও নাম ছিল লিল মোহন গোস্বামী। সেই সময়ই ললিত মোহন গোস্বামী ও উনার স্ত্রীর নামে যৌথ একাউন্ট খোলা হয় পি এন বি উদয়পুর শাখায়। কিন্তু ললিত মোহন গোস্বামীর বিভিন্ন নথিপত্র নাম ছিল ললিত গোস্বামী নামে। তিনি জীবিত অবস্থায় ২০১৩ সালে এফিডেভিট করে জানিয়েছিলেন ললিত মোহন গোস্বামী ও ললিত গোস্বামী একি ব্যক্তি। কিন্তু সমস্যা হয় উনার মৃত্যুর পর। অভিযোগ নামে গড়মিল রয়েছে অজুহাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পারিবারিক পেনশন দিচ্ছিল না। অভিযোগ তালবাহানা করে যাচ্ছিল। অবশেষে চলতি বছরের ২২ এপ্রিল হাই করতে রিট পিটিশন করেন ললিত মোহন গোস্বামীর স্ত্রী গীতা গোস্বামী। অবশেষে ১ মে হাও কোর্ট মহিলার পক্ষে রায় দেন এবং নির্দেশ দেন ১ মাসের মধ্যে পেনশন দেওয়ার জন্য।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী