দুই বাংলাদেশী মহিলা সহ এক ভারতীয় দালাল আটক রাজধানীতে

আগরতলা : রাজধানী থেকে আটক দুই বাংলাদেশী মহিলা। সঙ্গে আটক করা হয়েছে এক ভারতীয় দালালকে। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয় পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে। গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিস উত্তর গেট এলাকা থেকে দুইজন বাংলাদেশী মহিলাকে আটক করে। অভিযোগ তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছে দালালের মাধ্যমে। দক্ষিন জেলার কোন এক সীমান্ত অতিক্রম করে তারা ভারতে আসে। তাদের অনুপ্রবেশে সাহায্য করে নতুন বাজার থানা এলাকার কৃষ্ণ দেবনাথ নামে এক ব্যক্তি। পুলিস ঘটনার তদন্ত করছে সুনির্দিষ্ট ধারায় মামলা নিয়ে।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক