নাইন বুলেটসের ক্লাব এবছর দল গঠন করেছে রাজ্য ও বহিঃরাজ্যের ফুটবলার নিয়ে

আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত প্রথম ডিভিশন ফুটবল আসরে অংশ নেবে নাইন বুলেটস। আসরে নামার আগে শুক্রবার রথ যাত্রার দিনে বার পূজা দেওয়া হয়।আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এই বার পূজা হয়। এবছর কোচ হিসেবে রয়েছেন রাজীব ঘোষ। রাজ্য ও বহিঃরাজ্যের জুনিয়র ফুটবলারদের নিয়ে দল গঠন করেছে নাইন বুলেটস ক্লাব। কোচ জানান, ভালো খেলা উপহার যাতে দেওয়া যায় সেইও চেষ্টা থাকবে। অনুশীলনে খেলোয়াড়রা খুব তাড়াতাড়িই মাঠে নামবে। দল ভালো খেলবে বলে আশাবাদী কোচ। এদিকে ক্লাবের এক কর্মকর্তা জানান, জুনিয়রদের দিকেই জোর দেওয়া হয়েছে। ড্রাগস নয়, একমাত্র ফুটবল- এই লক্ষ্য নিয়েই জুনিয়দের নিয়ে দল গঠন করা হয়েছে। আশা দল ভালো খেলবে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা