আগরতলা : মানবতার শত্রু আমেরিকা এবং ইজরায়েল ইরানের উপর বর্বরোচিত হিংস্র আক্রমণ চালায়। এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আগরতলা শহরে মৌন মিছিল সংগঠিত করা হয়। রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ ভবনের সামনে থেকে এই মৌন মিছিল শুরু হয়। মৌন মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোম বাতি প্রজ্জলন করে ঘটনার প্রতীবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত জানান ইজরায়েল ইরানের উপর বোমা নিক্ষেপ করে দেড় শতাধিক নিষ্পাপ শিশুকে হত্যা করেছে। এই হত্যা কান্ড গোটা পৃথিবীর মানুষকে মর্মাহত করেছে। গোটা পৃথিবীর মানুষ দুঃখ প্রকাশ করেছে। ত্রিপুরা রাজ্যের আগরতলা শহরে এই ঘটনার প্রতিবাদে মৌন মিছিল সংগঠিত করা হয়েছে।
ইরানের উপর বর্বরোচিত হিংস্র আক্রমণ শহরে সিপিআইএম বিক্ষোভ মিছিল
18
previous post