চোর গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ

আগরতলা : ২৫ ফেব্রুয়ারি রাজধানীর এম.বি.বি ক্লাব সংলগ্ন একটি বিউটি পার্লারে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ চোরকে গ্রেপ্তার করল পূর্ব আগরতলা থানার পুলিশ। রবিবার পূর্ব আগরতলা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান এম.বি.বি ক্লাব সংলগ্ন বিউটি পার্লারে চুরির ঘটনার প্রেক্ষিতে উত্তরা নাথ পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রবিবার আগরতলার লালমাটিয়া এলাকা থেকে গোপাল বিশ্বাস নামে এক চোরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও দুই চোরকে গ্রেপ্তার করে। ধৃতরা হল দীপ সাহা ও দীপক দাস। তাদের কাছ থেকে একটি আইফোন উদ্ধার করে পুলিশ। রবিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার