সংগঠনের মান বাঁচাতে রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হল বিএমএস পশ্চিম জেলা কমিটি

oplus_140509184

আগরতলা : রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করল বিএমএস পশ্চিম জেলা কমিটি। ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল মঙ্গলবার রাজ্য পুলিশের সদর দপ্তরে গিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতীয় মজুদুর সংঘের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রাজিব বনিক। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বিগত কিছুদিন ধরে পশ্চিম জেলার বিভিন্ন স্থানে ভারতীয় মজদুর সংঘকে অবমাননা করে ভারতীয় মজদুর সংঘের প্রতিক ব্যবহার করে চাঁদাবাজি করে যাচ্ছে। তারই প্রতিবাদে এইদিন রাজ্য পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়েছে। দাবি জানানো হয়েছে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা