Home First post রাজধানীর বাজারে আসতে শুরু করেছে রাজ্যের রসালো ফল আনারস

রাজধানীর বাজারে আসতে শুরু করেছে রাজ্যের রসালো ফল আনারস

by sokalsandhya
0 comments

আগরতলা : রাজ্যের রসালো ফল গুলির মধ্যে অন্যতম হল আনারস। রাজ্যে মুলত দুই প্রজাতির আনারস চাষ হয়ে থাকে। কিউ ও কুইন এই দুই প্রজাতির আনারস চাষ হয়ে থাকে রাজ্যে। ইতিমধ্যে রাজধানীর বাজারে চলে এসেছে গরমের রসালো ফল আনারস। রাজ্যের কুইন আনারসের যথেষ্ট সুনাম রয়েছে বহিঃরাজ্যের পাশাপাশি বিদেশেও। রাজ্যের কুইন আনারস বর্তমানে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। যার কারনে রাজ্যের বাজারে আনারসের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। ন্যায্য মূল্য পাচ্ছে আনারস চাসিরা। একটা সময় রাজ্যের আনারস চাসিরা আনারস চাসের প্রতি মুখ ফিরিয়ে নিয়েছিল। বর্তমানে রাজ্যের কুইন আনারসের বিদেশে চাহিদা থাকার কারনে ন্যায্য মূল্য পাচ্ছে আনারস চাষিরা। যার কারনে রাজ্যের আনারস চাষিরা পুনঃরায় আনারস চাসের দিকে ঝুকছে। ইতিমধ্যে রাজধানীর বাজার গুলিতে চলে এসেছে আনারস। আনারস বিক্রেতারা জানান মাত্র আনারসের মরসুম শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আনারস আসছে। আরও চার ৫ দিন পর যথেষ্ট পরিমানে আনারস আসবে বাজারে। তবে এখনো আনারসের চাহিদা তেমন নেই। এখনো আনারস পরিপক্ক হয় নি। এক সপ্তাহ পড়ে আনারস পরিপক্ক হবে। তখন বাজারে যেমন যথেষ্ট পরিমাণে আনারস আসবে, তেমনি আনারসের চাহিদাও বৃদ্ধি পাবে। বর্তমানে আনারসের সাইজ অনুযায়ী ৩৫ থেকে ৫০ টাকা মূল্যে আনারস বিক্রয় করা হচ্ছে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles