16
আগরতলা : পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের ফুড সেফটি টিমের অভিযান আগরতলা শহরের বিভিন্ন খাবারের দোকানে। এইদিন ডাক্তার অমর্ত্য দেবনাথের নেতৃত্বে আগরতলা শহরের তিনটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। জানা যায় এই দোকান গুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। তাই এইদিন দোকান গুলিতে অভিযান চালানো হয়। ডাঃ অমর্ত্য দেবনাথ জানান পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় থেকে এইদিন অভিযান চালানো হয়েছে। এইদিন তিনটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয়েছে। দোকান গুলিতে কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া গেছে। নিয়ম মেনে এই দোকান গুলিকে নোটিস দেওয়া হবে বলে জানান তিনি।